ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • বানারীপাড়া-উজিরপুরে গণসংযোগ

    আমাকে নয়, ভোট দেবেন শেখ হাসিনার নৌকায়: মেনন

    আমাকে নয়, ভোট দেবেন শেখ হাসিনার নৌকায়: মেনন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় একটি দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের জন্য দোয়া চাইলেন বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। 

    শুক্রবার বাদ জুমা বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইন্সটিটিউশন পাইলট স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুকের বাবা প্রয়াত ডা. মোতাহার উদ্দিনের দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে দোয়া চান তিনি। 

    এর আগে ওই আসনের বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নিয়ে মেনন বলেন, আমাকে নয়, ভোট দেবেন শেখ হাসিনার নৌকায়। 
    এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হতে পারলে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। 

    গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন ছানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ