ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • বরিশালে শিক্ষা প্রকৌশলীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা 

    বরিশালে শিক্ষা প্রকৌশলীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশল সমিতির আয়োজনে বরিশাল বিভাগের আওতায় কর্মরত উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার (২২ ডিসেম্বর) নগরীর ‍একটি  হোটেলের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমিতির বরিশালের সহ-সভাপতি এইচ এম আব্দুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম। 

    বিশেষ অতিথি ছিলেন, আইডিইবি এর বরিশালের সহ-সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম, আইডিইবি ঢাকা জেনিক এর সহ-সভাপতি মো. জাফর আলী সিকদার, শিক্ষা প্রকৌশল বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, ঝালকাঠি জেলা নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, পটুয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী মো. মোশফিকুর রহমান ও পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। 

    কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কেনিপ এর বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম। কর্মশালায় মাঠ পর্যায় বাস্তবভিত্তিক কর্ম সম্পাদন, কাজ করতে গিয়ে যেসব সমস্যার সৃষ্টি হয় তার সমাধান, ও টাইলস, প্লাম্বিং, ফিনিসিং কাজ নিয়ে সম্মুখ ধারণা দেয়া হয়। 

    এছাড়া সাব স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার ও বৈদ্যুতিক কাজের বিষয়ে লেকচার প্রদান করা হয়। পরে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরন করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ