ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • আগৈলঝাড়ায় আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

    আগৈলঝাড়ায় আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণার জন্য অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে নির্বাচনীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। 

    এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের সাবেক সদস্য এ্যাড. রনজিত সমদ্দার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রেমন ভুইয়া, কাজী রিয়াজ আহাম্মেদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.আবুল কাসেম সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সহ-সভাপতি মো.নাসির তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশ্রাফ আলী মীরসহ প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ