ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • ঈগল মার্কাই নৌকা, নৌকাই ঈগল: পঙ্কজ দেবনাথ 

    ঈগল মার্কাই নৌকা, নৌকাই ঈগল: পঙ্কজ দেবনাথ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৪ আসনের জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ বলেন, নৌকা মার্কার প্রার্থিতা বাতিল হওয়ায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ঈগল মার্কা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।

    এখন ঈগল মার্কাই নৌকা নৌকাই ঈগল। তাই আগামী ৭ জানুয়ারি জনগণকে ঈগল মার্কার ভোট প্রার্থণা করেন তিনি। বৃহস্পতিবার বেলা ১১ টায় বঙ্গবন্ধু মুরাল থেকে ঈগল মার্কার নির্বাচনী প্রচারণা শুরু করে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 

    তিনি বলেন, শেখ হাসিনা নেতৃত্বেই দুর্গম এই অঞ্চলের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়ত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, নাজমা বেগম, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, সহসভাপতি ইকবাল হোসেন মাতুব্বর, ইসমাইল হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ