আগৈলঝাড়ায় আওয়ামী লীগের নির্বাচন পর্যবেক্ষনের জন্য মনিটরিং সেল গঠন

বরিশাল-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রাথী আবুল হাসানাত আব্দুল্লাহ নির্বাচন পর্যবেক্ষনের জন্য আগৈলঝাড়া উপজেলার পাচঁটি ইউনিয়নে নির্বাচন পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বরিশাল-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ’র উপস্থিতিতে ইউনিয়ন পর্যায় নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ জন্য মনিটরিং সেল গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু প্রমুখ।
পরে নির্বাচন পর্যবেক্ষনের জন্য গৈলা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আ.সাত্তার মোল্লা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন সরদার, বাকাল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মাইকেল মালাকার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, রত্নপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেমন ভুইয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশ্রাফ আলী মীর, বাগধা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুল হক মন্টু ও উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, রাজিহার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সাইদুল সরদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান হাওলাদার।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত বলেন, নির্বাচনকালীন সময় ইউনিয়ন পর্যায় গঠন করা মনিটনিং সেলের সদস্যরা ইউনিয়নে সারাদিন পর্যবেক্ষন শেষে যে কোন সমস্যা উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জানাবেন।
এইচকেআর