ভোট বর্জনের আহ্বানে বরিশালে বিএনপির লিফলেট বিতরণ

জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ করেছে বরিশাল মহানগর বিএনপি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বরিশাল নগরীর বিভিন্ন স্থানে তারা এ লিফলেট বিতরণ করেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন বলেন, বিএনপি নেতারা ৭ জানুয়ারি ভোট বর্জন, ভোটগ্রহণে কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারের সব ধরনের ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিলসহ প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকে লেনদেন বর্জন, মিথ্যা ও রাজনৈতিক মামলার আসামিরা আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জাহিদুর রহমান রিপন বলেন, এটি তামাশার নির্বাচন। তাই বর্জন করার জন্যই আমরা অসহযোগ আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি, এ সংসদ ভেঙে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
এইচকেআর