ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী’র ‍ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 

    পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী’র ‍ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 
    লায়লা শামীম আরার মৃত্যুতে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বাসায় ছুটে যান রাজনৈতিক নেতৃবৃন্দ ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুকের সহধর্মিণী লায়লা শামীম আরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। 

    ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন জাহিদ ফারুকের ঘনিষ্ঠজন ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।

    তিনি বলেন, লায়লা শামীম আরা ভাবী দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে, শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ ঢাকায় পৌঁছাবে, এর পরে সিদ্ধান্ত নেওয়া হবে জানাজা ও দাফন কোথায় করা হবে। বরিশালে মরদেহ নিয়ে আসা হবে কি না সে বিষয়েও সিদ্ধান্ত পরে জানানো হবে।

    এদিকে লায়লা শামীম আরার মৃত্যুতে বরিশাল- ৫ সদর আসনের সাংসদ জাহিদ ফারুক ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বৃহস্পতিবার সকালে তার বরিশাল নগরীর বটতলাস্থ বাসায় ছুটে যান আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংসদ আমির হোসেন আমু, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, সদস্য কেবিএস আহমেদ কবির, এ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট লস্কর নুরুল হক, বিসিসি মেয়র খোকন সেরনিয়াবাতের স্ত্রী নারী নেত্রী লুনা আব্দুল্লাহ, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদসহ  বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সহযোগী-অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

    এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতির মাধ্যমে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ