ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • সাদিক আবদুল্লাহর প্রার্থিতা ফিরে পেতে আবেদনের শুনানি পেছানো হলো ২ জানুয়ারি পর্যন্ত

    সাদিক আবদুল্লাহর প্রার্থিতা ফিরে পেতে আবেদনের শুনানি পেছানো হলো ২ জানুয়ারি পর্যন্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রার্থিতা ফিরে পেতে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

    বৃহস্পতিবার অবকাশকালীন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত এদিন ঠিক করেন। আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন মো. খুরশীদ আলম খান।     

    খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের আদেশের পর প্রার্থিতা ফিরে পেয়েছিলেন সাদিক আবদুল্লাহ। কিন্তু সেই আদেশ স্থগিত চেয়ে ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক চেম্বার আদালতে আবেদন করেন। শুনানি শেষে গত মঙ্গলবার চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। সেই স্থগিতাদেশ তুলে নিতে একটি আবেদন করেছি। আপিল বিভাগের নিয়মিত আদালতে এ আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন রেখেছেন।  

     

    দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক। গত ১৫ ডিসেম্বর নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পরে এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সাদিক আবদুল্লাহ।

    তার করা রিটের শুনানি নিয়ে গত সোমবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। ফলে সাদিক আবদুল্লাহর মনোয়নপত্র বৈধতা পায়। কিন্তু হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন জাহিদ ফারুক।  


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ