ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো-পংকজ নাথ 

    শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো-পংকজ নাথ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথ সকল বাধা পেরিয়ে ঈগল প্রতীক নিয়ে তার নির্বাচনি এলাকায় রাজার বেশে ফিরেছেন। 

    বুধবার দুপুর ১২ টার দিকে মেহেন্দিগঞ্জের আব্দুল্লাহপুর জামে মসজিদ ঘাটে স্পীড বোট থেকে নেমে পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং সবার সাথে কুশল বিনিময় করে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা পার্কে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। 

    এসময় স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো। বরিশাল-৪ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট চান। 

    তিনি বলেন, বিএনপি-জামাতের একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবো। 

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র সরকার, আবুয়াল তছলিম খান, বশির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী প্রমুখ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ