ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের পিতার দাফন সম্পন্ন

    বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের পিতার দাফন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম ফারুকের পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাক্তার মোতাহার উদ্দিন (১০৪) গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না....রাজিউন)। 

    মৃত্যুকালে তিনি এক ছেলে, পাঁচ মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর বানারীপাড়া হাই স্কুল মাঠে প্রথম ও বাদ মাগরিব উপজেলার উত্তর নাজিরপুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়। 

    জানাজায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদ মর্যাদা) জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মাহাবুব উদ্দীন আহম্মেদ বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গির হোসেন, শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ মিলন, বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম,স্বরূপকাঠি থানার ওসি গোলাম ছরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খিজির সরদার, সহ সভাপতি আক্তার হোসেন মোল্লা, সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী, সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। 

    এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 


    এদিকে মরহুম আলহাজ ডাক্তার মোতাহার উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় আগামী শুক্রবার বাদ জুমা বানারীপাড়া হাই স্কুল মাঠে কুলখানির দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

    দোয়ানুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ বানারীপাড়ার সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক অনুরোধ জানিয়েছেন।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ