দৃশ্যমান উন্নয়ন চাইলে নৌকা ছাড়া বিকল্প নেই: জাহিদ ফারুক শামীম

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক শামীম বলেন, দৃশ্যমান উন্নয়ন চাইলে নৌকা ছাড়া বিকল্প নেই।
বুধবার বিকেল ৩ টায় নগরীর গফুর সড়ক মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক মাহমুদুল হক খান মামুনের বাসভবন প্রাঙ্গণে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে মহানগরের ৩০টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সরকারের নানামুখি উন্নয়ন মূলক কাজের চিত্র জনগণের কাছে তুলে ধরার আহবান জানান।
মতবিনিময় সভায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাড. বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ্যাড. আফজালুল করীম, সদস্য আনিস উদ্দিন শহীদ, কেবিএস আহমেদ কবির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লষ্কর নুরুল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ সহ সহোযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে, আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে মিছিল এবং গণসংযোগ করেছে নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের নির্বাচনী কার্যালয় চত্বর থেকে মিছিল ও গণসংযোগ শুরু করেন তারা।
এ সময় বরিশালের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট চান আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এইচকেআর