ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • বরিশালে ট্রাকে অগ্নিসংযোগের চেষ্টা, মহাসড়কে বিএনপির বিক্ষোভ

    বরিশালে ট্রাকে অগ্নিসংযোগের চেষ্টা, মহাসড়কে বিএনপির বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ডাকা ২৪ ঘণ্টার হরতালের সমর্থনে ট্রাকে অগ্নিসংযোগের চেষ্টাসহ ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক বিক্ষোভ মিছিল করেছে নগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

    মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে নগরীর রূপাতলী এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে মালবাহী একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা চালায় বিএনপির নেতাকর্মীরা।


    এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে নেতাকর্মীরা পালিয়ে যায়। এরপর মহাসড়কের কাশিপুরে নগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। এ সময় নেতাকর্মীরা পার্শ্ববর্তী সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চালায়। এ ছাড়া নগরীর বিএম কলেজের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল কবির রনির মুক্তি দাবি করেন। হাসপাতাল রোডে মহানগর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।


    ২৪ ঘণ্টা হরতালে বরিশাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নৌবন্দরে যাত্রী সংকট রয়েছে। ফলে বরিশালের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে লঞ্চ চলছে। হরতালকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ স্পটে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। টার্মিনালসহ চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

    এ সময় নেতাকর্মীরা হরতাল সফলে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে আখ্যা দিয়ে তা বাতিলে বিভিন্ন স্লোগান দেন।

    বরিশাল বিআইডব্লিউটিএ এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, যাত্রী কম থাকলেও অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ যাত্রী নিয়ে যাবে।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। অবরোধে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ