ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • দেস্বাধীন হয়েছে বলেই আজ আমি পুলিশ কমিশনার: বিএমপি কমিশনার

     দেস্বাধীন হয়েছে বলেই আজ আমি পুলিশ কমিশনার: বিএমপি কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‍এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন বরিশ‍াল বিভাগীয় কমিশনার শওকত আলী। বরিশ‍াল জেলা প্রশাসক শহিদুল ‍ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বীর মুক্তিযোদ্ধা মাহবুব ‍উদ্দিন আহমেদ বীর বিক্রম।  এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম সহ মুক্তিযোদ্ধাগণ।  

    বিশেষ অতিথির বক্তব্য  বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছেন বলেই আজ আমরা স্বাধীনতা পেয়েছি। আপনাদের জন্যই আমি স্বাধীন দেশের পুলিশ কমিশনার। 

    পরে বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ বিভিন্ন স্মৃতিচারণ করেন। এ সময় তাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা উপহার তুলে দেওয়া হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ