মহান বিজয় দিবসে বেতার বরিশালে দিনের অনুষ্ঠানমালা

আজ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনে বাংলাদেশ বেতার বরিশাল আয়োজন করেছে দিনব্যাপী নানা অনুষ্ঠান।
এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যক্রম নির্ধারিত সময়ে সম্প্রচার করা হবে। নিজস্ব আয়োজনে থাকছে আলোচনা, সাক্ষাৎকার, গীতিনকশা, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ০৭:৪৫ মিনিটে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘প্রিয় স্বদেশ’ ; সকাল ০৮:৩০ মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতিআলেখ্য ‘লাল সবুজের পতাকা’ ; সকাল ০৯:০৫ মিনিটে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘চেতনায় মহান বিজয়’ ; সকাল ০৯:২০মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘আকাশে বাতাসে জয়বাংলা ধ্বনি’ ; সকাল ০৯:৩০ মিনিটে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘অহংকারের বিজয়’ ; সকাল ১০:০৫ মিনিটে গীতিনকশা ‘হৃদয়ে সোনার বাংলাদেশ’ ; সকাল ১০:৩৫ মিনিটে স্মৃতিচারণমুলক অনুষ্ঠান ’৭১ এর দিনগুলি’ ; দুপুর ০২:৩০ মিনিটে গানের অনুষ্ঠান ‘বিজয়ের গর্বে’ ; বিকেল ০৪:০৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু, বিজয় ও আজকের বাংলাদেশ’ ; বিকেল ০৪:৩৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার’ ; বিকেল ০৫:৩০ মিনিটে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান ‘মুক্তির জয়গান’ ; রাত ১০:৩০ মিনিটে বিশেষ ‘বেতার বিবরণী’ ; অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং Bangladesh Betar App এর মাধ্যমে।
এইচকেআর