ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বিদ্যুৎস্পৃষ্টে  নির্মাণ শ্রমিকের মৃত্যু

    বিদ্যুৎস্পৃষ্টে  নির্মাণ শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রেজাউল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে মো. মোস্তাফিজুর রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ঝালকাঠির নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

    স্থানীয়রা জানান, কিছুদিন ধরে মোস্তাফিজের বাড়িতে শ্রমিকরা ভবন নির্মাণের কাজ করছিলেন। ভবনের পাশ দিয়ে বিদ্যুতের প্রধান সংযোগ রয়েছে। আজ সকালে একতলা ভবনের ছাদে কাজ করছিলেন রেজাউল। সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ