ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • বিকালেই জানা যাবে কারা হচ্ছেন নৌকার মাঝি

     বিকালেই জানা যাবে  কারা হচ্ছেন নৌকার মাঝি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে যারা ভোটের মাঠে নামবেন তাদের নামের তালিকা প্রকাশ হবে কিছু সময় পরেই।

    রোববার বিকালেই জানা যাবে নৌকার মাঝি হয়ে কারা ভোটের লড়াইয়ে হাল ধরবেন।

    বিকাল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    বিকেলে সাড়ে ৩টার দিকে ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান।

    তফসিল ঘোষণার পর চার দিনে আওয়ামী লীগের মনোয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি। আগ্রহীদের মধ্যে কারা ৩০০ আসনে নৌকার প্রার্থী হবেন, তা চূড়ান্ত করেছে দলটির মনোনয়ন বোর্ড।

    সেই তালিকা ঘোষণার আগে মনোয়নপ্রত্যাশী সবাইকে রোববার সকালে গণভবনে ডাকা হয়। দলীয় সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে মতবিনিময় করেন। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরাও তাতে অংশ নেন।

     

    ২০০৮ সাল থেকেই জোটবদ্ধ নির্বাচন করছে আওয়ামী লীগ। তবে এবার কারা জোটে থাকবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনি দলটি।

    ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে ৩০ নভেম্বর।

    এরপর মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি তারিখ ৬ থেকে ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

    প্রার্থী বাছাইয়ে নতুন মুখ যেমন এসেছে, তেমনি আগের কেউ কেউ বাদ পড়েছেন জানিয়ে ওবায়দুল কাদের এর আগে বলেছেন, উইনেবল প্রার্থী আমরা বাদ দিইনি। নির্বাচনে জিতবে- যারা ইলেক্টেবল, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে।

    গত সংসদ নির্বাচনে যারা নৌকার মাঝি হয়ে সংসদে বসেছিলেন, তাদের কেউ কেউ এবার বাদও পড়ছেন বলে জানিয়েছেন কাদের।

    ২০০৮ সাল থেকেই জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে আওয়ামী লীগ। এবারও তারা জোটবদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিলেও কারা জোটে থাকবে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনি দলটি।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ