গৌরনদীতে ১০ জুয়াড়ি আটক

গৌরনদীতে জুয়া খেলার আসর থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত জুয়াড়িরা হলেন, রেজাউল বেপারী (৫০), সোহেল সরদার (৪০), নিলচান গাজী (৩৯), জসিম গাজী (৩৫), শাওন গাজী (২৮), মো. মিরাজ গাজী (৪০), বেল্লাল বেপারী(৪৫), জসিম সরদার (৩২), সবুজ গাজী (৩৬), শাইদুল মল্লিক (৩৬)।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের বিএনপি বাজার নামকস্থানে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সূত্রে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বড়দুলালী গ্রামের বিএনপি বাজার নামকস্থানে জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় ওই ১০ জুয়াড়িকে আটক করা হয়।
এ ব্যাপারে এসআই হক শিকদার বাদি হয়ে আটককৃত ওই ১০ জুয়াড়িকে আসামি করে রাতেই গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আাদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর