ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • বরিশালে কোষ্টাল ভেট সোসাইটির বৈজ্ঞানিক সম্মেলন

    বরিশালে কোষ্টাল ভেট সোসাইটির বৈজ্ঞানিক সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ২টি সেশনে বৈজ্ঞানিক গবেষনাপত্র এবং পোস্টার প্রদশর্নীসহ বরিশাল নগরীর সদর রোডের বিডিএস হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

    কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশের সভাপতি ও জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. নুরুল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আলী, প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এবং রেনেটা লিমিটেড পরিচালক সিরাজুল হক।

    সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণি সম্পদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা, বিজ্ঞানী এবং শিক্ষার্থীসহ অন্যান্যরা অংশ নেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ