আইনানুগ ও বৈধ কোন কর্মই ছোট নয়: বিএমপি কমিশনার

পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম বলেছেন, আইনানুগ ও বৈধ কোন কর্মই ছোট নয়, বরং অত্যন্ত গর্বের ও সম্মানের।
শনিবার সকাল ১০ টায় নগরীর বান্দ রোড বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয় চত্বরে বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো কিংবা অপ্রয়োজনে ওভারটেকিং করা যাবে না, নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে পরিবহন শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। মাদকের সাথে কোন ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে জিরো টলারেন্স নীতি প্রদর্শন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী জোন) সীমা খানম, স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার ( ট্রাফিক) শাহজাহান, কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ও বরিশাল ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এইচকেআর