ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ৯ আসনে থাকছে আওয়ামী লীগের একক প্রার্থী

     ৯ আসনে  থাকছে আওয়ামী লীগের একক প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গত চার দিন দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে। ৩০০ আসনের বিপরীতে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ৯টি আসনে একক প্রার্থী রয়েছে বলে জানা গেছে।  আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির বুথ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তবে গত ৪ দিনে ১২১টি ফরম অনলাইনে বিক্রি হয়েছে। কিন্তু এই ৯ আসনে কোনো প্রার্থী অনলাইনে ফরম কিনেছেন কি না তা জানা সম্ভব হয়নি।

     দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কাজ শেষ করেছে আওয়ামী লীগ। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সভায় চূড়ান্ত হবে কে হবে কোন আসনের নৌকার মাঝি।  

    বুথ সূত্রে জানা যাচ্ছে,  আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতারা। এর মধ্যে গোপালগঞ্জ-৩ আসনের জন্য অন্য কেউ নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে ফরম তোলেননি। একই তালিকায় রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমান, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন ও শেখ তন্ময়। এসব নেতার আসনে আর কোনো প্রার্থী নৌকার মনোনয়নের প্রত্যাশায় ফরম সংগ্রহ করেননি। ফলে এ ৯ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী থাকছে। 

    বাগেরহাট-১ আসন থেকে শেখ হেলাল উদ্দিনের বিপরীতে দলের আর কোনো প্রার্থী ফরম নেননি। শেখ হেলাল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আপন চাচাতো ভাই। অন্যদিকে শেখ হেলালের ছেলে শেখ তন্ময় বাগেরহাট-২ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। তার আসন থেকেও অন্য কেউ দলের মনোনয়ন প্রত্যাশায় ফরম নেননি। 

    এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মাদারীপুর-১ আসনে একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। 
    নারায়ণগঞ্জ-৪ আসন বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান। তার আসনেও মনোনয়ন প্রত্যাশায় অন্য কেউ ফরম নেননি।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ