ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কাল থেকে বসছে আওয়ামী লীগের মনোনয়ন বাছাই কমিটির বৈঠক

    কাল থেকে বসছে আওয়ামী লীগের মনোনয়ন বাছাই কমিটির বৈঠক
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ।

    দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে বৃহস্পতিবার এই সভা হবে।

    মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ সভা হবে। সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।

    সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।

    এর আগে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহ করেন শনিবার। তার ফরম কেনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করে টানা তিন মেয়াদে ক্ষমতায় দলটি।

     

    ফরম বিক্রি ও জমা নেওয়ার এই কার্যক্রম চলবে মঙ্গলবার বিকাল পর্যন্ত। বেচাকেনা শেষে মাঝে একদিন হাতে রেখে বৃহস্পতিবার থেকে প্রার্থী চূড়ান্ত কার্যক্রম শুরু করতে চলেছে আওয়ামী লীগ।

    মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হওয়ার কথা থাকলেও সরকার প্রধান নির্বাচনের এই সময়ে সেখানে রাজনৈতিক কোনো কাজ করবেন না বলে জানান বিপ্লব বড়ুয়া।

    দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে গত ১ নভেম্বর থেকে।  এর দুই সপ্তাহ পর প্রধান নির্বাচন কমিশনার গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

    ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি নির্বাচন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর; বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর।

    রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি তারিখ ৬ থেকে ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

    নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহীরা মঙ্গলবার পর্যন্ত তিন দিনে ৩ হাজারের বেশি মনোনয়ন ফরম কিনেছেন। ফরম বেচে ক্ষমতাসীন দলের আয় ছাড়িয়ে গেছে ১৫ কোটি টাকা।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ