ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • মসজিদ থেকে বের হওয়ার পর ৩ মুসল্লিকে পিটিয়ে জখম

    মসজিদ থেকে বের হওয়ার পর ৩ মুসল্লিকে পিটিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় জুম্মা নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় হামলা করে তিনজনকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত হলেন, মো.আলতাব হোসেন (৬৫),  মো জাকির তালুকদার (৪৫) ও মো. সাওছার তালুকদার (২৮)। এদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামরবুনিয়া গ্রামের প্যাদাবাড়ি জামে মসজিদের সামনে শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

    হাসপাতালে ভর্তি আহত মো.আলতাব হোসেন জানান, একই গ্রামের লোকমান তালুকদারের সাথে জমিজমা বিরোধ রয়েছে। এ পূর্ব শত্রুতার জের ধরে জুম্মার নামাজ পরে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে মো. লোকমান তালুকদারের নেতৃত্বে মো.রুবেল তালুকদার, মো. এনামুল তালুকদার,  মো.রাসেল তালুকদার আমাদের উপর হামলা করে ওইদের হাতে থাকা লাঠি দিয়ে আমাদের পিটিয়ে রক্তাক্ত জখম করে। এছাড়াও বাড়ি এসেও সাওছারকে পিটিয়ে জখম।

    এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ধরনের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ