ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • দেশব্যাপী চলছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল

    দেশব্যাপী চলছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারের পদত্যাগ ও তফশিল ঘোষণার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বিএনপির ডাকে ফের ৪৮ ঘণ্টা দেশব্যাপী হরতাল চলছে আজ। একই কর্মসূচি পালন করছে সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতে ইসলামী। রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। 

     

    দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর প্রথম এ কর্মসূচি সফল করতে সাংগঠনিক জেলার দলীয় নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দিয়েছেন বিএনপি ও জামায়াতের নেতারা। তাদের শান্তিপূর্ণভাবে সতর্ক থেকে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে দল দুটি। সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ এ হরতালের আওতামুক্ত থাকবে। 

    এদিকে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মিছিল করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সিলেট, রাজশাহী, হবিগঞ্জ, নেত্রকোনার কেন্দুয়া ও গাজীপুরের কালিয়াকৈরেও মিছিল করেছে বিএনপি। হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। সিলেটে মশাল মিছিলের পর সড়ক অবরোধ করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। 

    শনিবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সর্বস্তরের জনগণ ও বিরোধীদলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন ও সফল করার আহ্বান জানান।

    তিনি বলেন, জনগণের হারানো সব অধিকার পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে এ হরতাল। দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যও এই হরতাল।

    হরতাল কার্যকর করতে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের সাহসের সঙ্গে রাজপথে নামার আহ্বান জানান রিজভী। তিনি একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকারের পদত্যাগ এবং নির্বাচনের তফসিল বাতিলের আহ্বান জানান।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ