ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • প্রথম দিনে আ’লীগের ১০৭৪ মনোনয়ন ফরম বিক্রি, আয় সোয়া ৫ কোটি

     প্রথম দিনে আ’লীগের ১০৭৪ মনোনয়ন ফরম বিক্রি, আয় সোয়া ৫ কোটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১০৭৪টি বিক্রি হয়েছে। আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।

    শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজে ফরম তুলে এ কার্যক্রম উদ্বোধন করেন। পরে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সারাদেশ থেকে আসা প্রার্থীরা ফরম তোলেন। প্রথম দিনে আ’লীগের ১০৭৪ মনোনয়ন ফরম বিক্রি, আয় সোয়া ৫ কোটি

    নেতাকর্মীদের পদচারণায় দিনব্যাপী মুখরিত ছিল গুলিস্তান ও আশপাশের এলাকা। ঢাকঢোল পিটিয়ে নৌকা সাজিয়ে মিছিল নিয়ে আসেন প্রার্থীরা। প্রার্থীদের চাপে বেশ গলদঘর্ম হতে হয়েছে ফরম বিক্রেতাদের। দফায় দফায় মাইকিং করে নির্দেশনা দিয়েও সামাল দিতে হিমশিম খেতে হয়েছে।

    ৮টি বিভাগের জন্য পৃথক বুথে মনোনয়ন ফরম বিক্রি হয়।

    আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানিয়েছেন, দিনশেষে ঢাকা, ২১৪, চট্টগ্রাম ২০১, ময়মনসিংহ ১০৫, সিলেট ৫৫, খুলনা ১২৫, বরিশাল ৭৫, রংপুর ১০৯ ও রাজশাহী ১৭৬ জন ফরম সংগ্রহ করেছেন। মোট সংগ্রহ ১০৬০টি ফরম। এর বাইরে অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ