ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • তপশিল ঘোষণার প্রতিবাদে বরিশালে হরতাল

    তপশিল ঘোষণার প্রতিবাদে বরিশালে হরতাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে বরিশালসহ সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল ঢিলে ঢালা ভাবে চলছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বরিশালের কাকলীর মোড়, সদররোড এলাকায় বাসদসহ জোটের অন্যান্য দলগুলো বিভিন্ন স্থানে তপশীল ঘোষণার প্রতিবাদে হরতাল ও বিক্ষোভ করে। এসময় আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
    এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের দাবির পক্ষে স্লোগান দিয়ে হরতাল পালন করে। পরে হরতালের পক্ষে নগরীতে একটি বিক্ষোভ মিছিলও বের করে তারা।
    বাসদ ব‌রিশাল জেলা সদস্য স‌চিব ডা. মনীষা চক্রবর্তী ব‌লেন, একতরফা তপশিল ঘোষণা গণতন্ত্র বিরোধী। আওয়ামী লীগের অধীনে এ ধরনের প্রহসনের নির্বাচন আমরা মেনে নেবো না। এসময় তিনি আর ও বলেন, আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।

    এদিকে হরতাল চলাকালীন সড়‌কে মানু‌ষের যাতায়াত স্বাভাবিক ছিল। শহরের মূল সড়কে গাড়ি চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের চলাচল ও যান চলাচল বেড়েছে। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খোলা হয় অন্যান্য দিনের মতো। এছাড়া অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস ও লঞ্চ চলাচল করছে। বিচার, প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠানে স্বাভাবিক তৎপরতা অব্যাহত রয়েছে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ