ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • তফসিল ঘোষণার পরই আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ

    তফসিল ঘোষণার পরই আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই সন্ধ্যায় আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে আনন্দ মিছিল বের করবে আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।

    বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে কমিশন থেকে জানানো হয়েছে।

    আর তফসিল ঘোষণার পরই আনন্দ মিছিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

    এদিন সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধবিরোধী এক অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, তফসিল ঘোষণার পর শত শত জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সর্বস্তরের জনগণ আনন্দ মিছিল করবে।

    আনন্দ মিছিলে ফলে সন্ত্রাসীরা ভেসে যাবে এবং তাদের খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন মায়া।

    এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনে থেকে আনন্দ মিছিল করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

    • অবরোধে নাশকতা ঠেকাতে মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। তারা দফায় দফায় তারা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের মূল সড়কে অবরোধবিরোধী মিছিল করে।

    অবরোধবিরোধী সমাবেশে মায়া বলেন, দু একটা চোরাগোপ্তা হামলা করে তফসিল ঘোষণা ঠেকানো যাবে না।

    সমাবেশে দলের নেতারা বলেন, মানুষ নির্বাচনমুখী। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না আওয়ামী লীগ।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ