ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

    বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘ডায়াবেটিসের ঝুকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ শ্লোগানে বরিশালে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

    মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৮টায় ডায়াবেটিক সমিতির আয়োজনে বরিশাল নগরের জিলা স্কুল মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়।

    র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরোডস্থ অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন আহম্মদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।

    পরে বরিশাল ডায়াবেটিক সমিতির কোশাধ্যক্ষ মো. হান্নান মল্লিকের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় সেখানে উপস্থিত ছিলেন ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. একে এম শাহিনুর রহমান ও আলতাফ মাহামুদসহ অন্যান্যরা। দিবসটি উপলক্ষ্যে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ