ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • বরিশালে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক

     বরিশালে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা এবং ৪ কেজি গাঁজাসহ ৩ জন আটক হয়েছে। গত সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে পৃথক এই অভিযান পরিচালিত হয়। 

    মঙ্গলবার বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিএমপির গোয়েন্দা শাখার একটি বিশেষ দল নগরীর চৌমাথা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ শেখ মাহবুব (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাহবুব সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভুরুলিয়া এলাকার বাসিন্দা মৃত শেখ আহাদুল্লাহর ছেলে। 

    এদিকে বিএমপির বিমানবন্দর থানার একটি দল সকালে বাবুগঞ্জের মাধবপাশার ইউনিয়নের পশ্চিম পাংশা ইউরেকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদার (৩০) ও মো. মামুন হাওলাদার (৩৫) নামে দুইজনকে আটক করে।

    আটক সোহেল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী এলাকার আলী আকবর হাওলাদারের এবং মামুন ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার বরফকাঠী এলাকার মো. ইউসুফ হাওলাদারের ছেলে।  এ ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ