ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • সাংসদ শাহে আলম রাজাকার পরিবারের নয়- দাবি বীর মুক্তিযোদ্ধা একাংশের

    সাংসদ শাহে আলম রাজাকার পরিবারের নয়- দাবি বীর মুক্তিযোদ্ধা একাংশের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য শাহে আলম ও তার পরিবারের পক্ষে সাফাই গাইলেন তাদের অনুসারী বীর মুক্তিযোদ্ধারা। তাদের দাবি, শাহে আলমের বাবা স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী নন। রাজাকারের সরকারি গেজেটে সাংসদের বাবার নাম থাকাটা পরিকল্পিত এবং শাহে আলম স্থানীয় অপরাজনীতির শিকার বলে দাবি করেন তারা।

    রোববার বেলা সাড়ে ১২টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধার ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে এমন দাবি জানানো হয়।

    তবে মতবিনিময় সভায় অংশ নেয়া মুক্তিযোদ্ধারের জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণের মিথ্যা কথা বলে বরিশালে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা। 

    এজন্য প্রেসক্লাবে মতবিনিময় সভা শুরুর আগেই অনেক মুক্তিযোদ্ধা ঘটনাস্থল থেকে গেটে পড়েন।
    যদিও সাধারণ মুক্তিযোদ্ধাদের এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন উজিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মতবিনিময় সভার আয়োজকদের একজন হারুন অর রশিদ। তিনিসহ অন্যান্য আয়োজকরা জানিয়েছেন, ‘সংবাদ সম্মেলনের কথা বলেই মুক্তিযোদ্ধাদের বরিশালে নিয়ে আসা হয়েছে। আর তারা স্বেচ্ছায় এসেছেন।

    এদিকে মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন বলেন, ‘শনিবার কতিপয় মুক্তিযোদ্ধা বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলমের বাবা ডা. সায়েদউদ্দিন তালুকদার ও তার পরিবারকে স্বাধীনতাবিরোধী রাজাকার আখ্যা দিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং বানোয়াট।  

    তিনি বলেন, সাংসদ শাহে আলম ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ছিলেন। তিনি সাংসদ হয়ে দুর্বৃত্তদের লুটপাটের সুযোগ বন্ধ করে এলাকায় বিভিন্ন উন্নয়ন করেছেন। এ কারণে রাজনৈতিক মধ্যসত্বভোগীদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তারা একজোট হয়ে সাংসদের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র করছেন।
    তাঁরা বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। 

    এই নির্বাচনে বরিশাল-২ আসনে অংশগ্রহণমূলক নির্বাচন বা যেকোন পরিস্থিতিতে আওয়ামী লীগের সব থেকে উপযুক্ত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহে আলম। তিনি মুক্তিযোদ্ধাদের সম্মান সমুন্নত রাখার জন্য বানারীপাড়ায় স্মৃতিস্তম্ভ নির্মাণসহ বিভিন্ন কাজ করেছেন।

    মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বীর মুক্তিযোদ্ধা একেএম ইউসুফ আলী, হারুন অর রশিদ, জগন্নাথ ও একে আবুল বাশার সিকদার।

    এসময় তাঁরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত যুদ্ধাপরাধীদর তালিকায় সংসদ সদস্য শাহে আলম তালুকদারের বাবা ডা. সাইয়েদ উদ্দিন তালুকদার ও চাচা আজিজ তালুদারের নাম থাকার বিষয়ে বলেন, ‘সাংসদের বাবা স্বাধীনতা যুদ্ধের সময় দেশে ব্যবসা করেছেন; তা আমরা দেখেছি। কীভাবে তার নাম এ তালিকায় এসেছে, তা আমাদের জানা নেই।  

    খোঁজ নিয়ে জানা গেছে, ‘২০০৮ সালে বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের একটি সভায় সংসদ সদস্য শাহে আলমের বাবার নাম যুদ্ধাপরোধীর তালিকাভুক্ত করে রেজুলেশন করা হয়। সেই রেজুলেশনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সই রয়েছে। তবে সাংসদ শাহে আলম ও তার বাবার পক্ষে সাফাই গেয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন।

     অবশ্য রেজুলেশনে সই থাকার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
    এদিকে, সংসদ সদস্যের পক্ষে সংবাদ সম্মেলনে অংশ নিতে আসা বেশিরভাগ সাধারণ মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উজিরপুরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, মুনসুর আলী, ফরিদ আলী, আব্দুর রাজ্জাকসহ একাধিক মুক্তিযোদ্ধা বলেন, ‘জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক সভা আছে বলে আমাদের মাইক্রোবাস এবং থ্রি-হুইলার ভাড়া করে বরিশালে নিয়ে আসা হয়। 

    বলা হয়েছে, আমাদের সরকারিভাবে সুযোগ-সুবিধা এবং সহযোগিতা করা হবে। এখানে এসে দেখি সংসদ সদস্যের পক্ষে সংবাদ সম্মেলন করা হচ্ছে। এজন্য অনেকেই ক্ষুব্ধ হয়ে চলে গেছে। এমনটি হবে আগে জানলে এখানে আসতাম না।

    এর আগে গত ১১ নভেম্বর বেলা ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে বরিশাল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মো. শাহে আলমকে রাজাকারপুত্র আখ্যা দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন না দেয়ার দাবি জানান বানারীপাড়া ও উজিরপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের একাংশ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ