ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • আগৈলঝাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি 

    আগৈলঝাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্য‍ালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পঅর্পণ, র‌্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    পূস্পমাল্য অর্পণ শেষে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠ থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে গিয়ে শেষ হয়। 

    পরে ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। সভায় আরোও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদ তালুকদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সরদার প্রমুখ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ