ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • ছোট ভাই খোকনকে বুকে টেনে নিলেন হাসানাত 

    ছোট ভাই খোকনকে বুকে টেনে নিলেন হাসানাত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সঙ্গে দেখা করেছেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ  খোকন সেরনিয়াবাত। এসময় ছোট ভাই আবুল খায়ের আব্দুল্লাহকে বুকে টেনে নেন বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহ।

    শনিবার (১১ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। 

    ফেসবুক পোস্টটিতে তিনি লিখেন, আমাদের সেরালস্থ বাসভবনে মেয়র বরিশাল সিটি কর্পোরেশনের আসন্ন দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে আসেন আমার ছোট চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ও চাচাতো ভাই প্রত্যুষ। এ সময় আবুল হাসানাত আব্দুল্লাহর সঙ্গে তার ২ ছেলে সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ ও সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ ‍উপস্থিত ছিলেন। 

    আগামী ১৪ নভেম্বর মেয়র হিসেবে দায়িত্ব নেবেন নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। ‍পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাস‍ানাত আবদুল্লাহকে অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানোর জন্য  সেরালে যান আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। ‍এসময়  তাকে বুকে জড়িয়ে নেন আবুল হাস‍ানাত আবদুল্লাহ। 

    দুই ভাইয়ের এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে। এছাড়া খোকন সেরনিয়াবাত, তার ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাত, ভাইয়ের ছেলে মঈন আব্দুল্লাহ ও আশিক আব্দুল্লাহর একটি হাসিমুখের ছবিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। যা দেখে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে অনেককে। আগামী দিনে পরিবারের সকলকে এভাবেই একসাথে দেখার আহ্বানও জানান অনেকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ