বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকালে উপজেলা যুবলীগের উদ্যোগে বাবুগঞ্জ আওয়ামী লীগের পার্টি অফিস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভলু'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান, সদস্য মাসুম রেজা, রহমতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাইনুল হোসাইন পারভেজ মৃধা, দেহেরগতি ইউনিয়ন যুবলীগ আহবায়ক নাজবির হাসান রচি, কেদারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাস্টার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফাইজুল হক, যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুনির হোসেন রুম্মান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক সিরাজুল মজিদ মামুন মৃধা, যুবলীগ নেতা মিজানুর রহমান, নয়ন, কাজী ইয়াসির আরাফাত সোহেল প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। উপজেলা, ইউনিয়ন যুবলীগের সব ইউনিটের নেতা-কর্মীরা কেক কাটায় অংশ নেন।
এইচকেআর