ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • ৩৪ কেজির কচ্ছপ উদ্ধারের পর কীর্তনখোলায় অবমুক্ত

    ৩৪ কেজির কচ্ছপ উদ্ধারের পর কীর্তনখোলায় অবমুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৩৪ কেজি ওজনের একটি কচ্ছপ বিক্রির জন্য বাজারে নেওয়া হলে সেটি উদ্ধার করে কীর্তনখোলায় অবমুক্ত করেছেন বন বিভাগের কর্মকর্তারা। শুক্রবার (১০ নভেম্বর) রাত ১১টায় বরিশাল নগরের কাশিপুর বাজার থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

    উপকূলীয় বনাঞ্চল বরিশালের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে কচ্ছপটি বিক্রির জন্য বরিশাল নগরের কাশিপুর বাজারে নেওয়া হয়। 

    পরে স্থানীয়রা সেটি দেখে সন্দেহ হলে কচ্ছপটি জবাইয়ে বাধা দিয়ে পুলিশে খবর দেন। বিষয়টি টের পেয়ে কচ্ছপটি যিনি এনেছিলেন তিনি পালিয়ে যান। পরে এয়ারপোর্ট থানা পুলিশের সদস্যরা বন বিভাগে খবর দিলে তারা কচ্ছপটি উদ্ধার করে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান।

    তিনি আরও বলেন, পরে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কচ্ছপটি রাত ১২টার দিকে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট এলাকা থেকে অবমুক্ত করা হয়। তবে কচ্ছপটি কোথায় থেকে কে বা কারা নিয়ে এসেছিলেন তা জানা যায়নি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ