ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • বঙ্গবন্ধুর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন সেনাপ্রধান

    বঙ্গবন্ধুর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন সেনাপ্রধান
    কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

    শুক্রবার (১০ নভেম্বর) বিকালে বরিশাল ক্যাডেট কলেজ গ্রাউন্ডে ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের উদ্দেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। বক্তৃতা শেষে সেনাপ্রধান নবম পুনর্মিলনী অনুষ্ঠানের কেক কাটেন।


    দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি। এ ছাড়া ক্যাডেটদের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের তৈরি করার নির্দেশনাও দেন।


    বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সমন্বয়ে আয়োজিত তিন দিনব্যাপী নবম পুনর্মিলনী অনুষ্ঠানের আজ ছিল দ্বিতীয় দিন। আজ উপস্থিত ছিলেন সেনাপ্রধান ও স্থানীয় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ও বর্তমান অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্যগণ।

    শনিবার (১১ নভেম্বর) শেষ হবে পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে বরিশাল ক্যাডেট কলেজ থেকে পাস করে বের হয়ে যাওয়া ৪০ ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবার-পরিজন অংশ নেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ