ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

    চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বে মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এ ঘোষণা দিয়েছে।

    ইউরোপের ভালনেভা কোম্পানি টিকাটি তৈরি করেছে। ইক্সচিক নামে এই টিকা বাজারজাত হবে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বলেছে, ১৮ এবং তার বেশি বয়সী মানুষদের মধ্যে যাঁরা চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন, তাঁদের জন্য এ টিকার অনুমোদন দেওয়া হয়েছে।

    চিকুনগুনিয়া একটি ভাইরাস, যা মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। চিকুনগুনিয়ায় আক্রান্তদের উপসর্গ হলো জ্বর ও অস্থিসন্ধিতে ব্যথা। আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে চিকুনগুনিয়ার প্রকোপ বেশি। চিকুনগুনিয়াকে ‘উদীয়মান বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি’ হিসেবে উল্লেখ করেছে এফডিএ।

    এফডিএ বলেছে, নতুন নতুন অঞ্চলে চিকুনগুনিয়া ভাইরাস ছড়াচ্ছে। এতে বিশ্বব্যাপী এ রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে। গত ১৫ বছরে ৫০ লাখের বেশি মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে।  

    এফডিএর জ্যেষ্ঠ কর্মকর্তা পিটার মার্কস এক বিবৃতিতে বলেন, ‘চিকুনগুনিয়া ভাইরাসের সংক্রমণের কারণে মারাত্মক রোগ এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে বয়স্ক কিংবা আগে থেকে শারীরিক জটিলতায় ভুগছেন—এমন মানুষের সমস্যা হতে পারে।’

     

    জীবন্ত এবং দুর্বল হয়ে পড়া চিকুনগুনিয়া ভাইরাস ব্যবহার করে ইক্সচিক টিকাটি তৈরি করা হয়েছে। এ টিকার একক ডোজ দেওয়া হয়।

    উত্তর আমেরিকায় সাড়ে তিন হাজার মানুষের শরীরে চিকুনগুনিয়ার টিকার পরীক্ষা চালানো হয়েছিল। এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মাথাব্যথা, অবসাদ, পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, জ্বর ও বমি বমি ভাব হতে দেখা গেছে।

    যাঁদের শরীরে ইক্সচিক টিকাটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে, তার মধ্যে ১ দশমিক ৬ শতাংশ মানুষের মধ্যে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। দুজনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ