ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • উপ-মহাদেশের সর্ববৃহৎ দিপালী উৎসব বরিশাল আদি মহাশ্মশানে

    উপ-মহাদেশের সর্ববৃহৎ দিপালী উৎসব বরিশাল আদি মহাশ্মশানে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১১ অক্টোবর শনিবার সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্মশান দিপালী উৎসব। এদিন সন্ধ্যা নেমে আসতেই প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠবে মহাশ্মশান। প্রিয়জনদের সামাধিতে আলো জে¦লে প্রার্থণা করবেন স্বজনরা।

    তাই এই উৎসব ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও সাজছে উপ-মহাদেশের সর্ববৃহৎ বরিশালের আদি মহাশ্মশান। কবি জীবনানন্দ দাশের পিতা সত্যামনন্দ দাশগুপ্ত, পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত, ব্রিটিশ বিরোধী নেতা বিপ্লবী দেবেন ঘোষ, মনোরমা বসু মাসিমাসহ বহু খ্যাতিমান মানুষের সমাধি রয়েছে এই শ্মশানে।

    এরই মধ্যে দুই’শ বছরের পুরানো এই শ্মশানে প্রিয়জনদের সমাধি ধোয়া-মোছার কাজ প্রায় শেষ পর্যায়। এখন চলছে রং-তুলি আর আলোকসজ্জার কাজ। মোট কথা গোটা শ্মশানজুড়েই চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ।

    এদিকে শ্মশান দিপালী ও কালীপূজা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পুলিশ কমিশনার সাইফুল ইসলামের সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দর সাথে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ কমিশনার বলেন, শ্মশান দিপালী ও কালী পূজা-শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

    মহাশ্মশান কেন্দ্রীক পর্যাপ্ত সিসিটিভ ক্যামেরা স্থাপন ও ব্যবহার নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক মোতায়েন, মেলায় আসা সকল দোকানদারদের আইডি কার্ড থাকা ও তাদের প্রত্যেকের প্রত্যয়নপত্র সংগ্রহ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন তিনি।

    অন্যদিকে শ্মশান রক্ষা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, এ বছরের দিপালী উৎসবে দেড় লাখের বেশি মানুষের সমাগম ঘটবে। আর সেই বিষয়টি মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। শ্মশানজুড়ে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি থাকছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।


    সরেজমিনে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অবস্থিত মহাশ্মশান ঘুরে দেখা গেছে, ‘মৃত স্বজনদের বেশিরভাগ সমাধি ধোয়া-মোছা, পরিষ্কার ও রং করার কাজ শেষ পর্যায়। তবে কেউ কেউ আবারও এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। সে সঙ্গে কমিটির পক্ষ থেকে শশ্মানের ভেতরের সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি রোড লাইটগুলো চেক করে দেখছেন।

    শ্মশান রক্ষা কমিটির তথ্যানুযায়ী, বরিশাল মহাশ্মশানে কাঁচা-পাকা মিলিয়ে প্রায় ৭০ হাজার সমাধি রয়েছে। এছাড়াও প্রায় ৯শত সমাধি রয়েছে, যাদের স্বজনরা এ দেশে থাকেন না। সেসব সমাধিগুলোকে হলুদ রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি সমাধিগুলোতে কমিটির উদ্যোগে দিপালী উৎসবের দিন সন্ধ্যায় মোমবাতি, ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করা হবে।

    বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকার বলেন, ‘ভ‚ত চতুর্দশীর পূণ্য তিথিতে প্রতি বছরের ন্যায় এ বছরেও আয়োজন করা হয়েছে দিপালী উৎসবের। প্রিয়জনের সমাধি পরিষ্কার-পরিচ্ছন্ন আর রং-তুলির কাজ দ্রুত শেষ হবে।  

    তমাল মালাকার বলেন, ২০০ বছরেরও বেশি সময় ধরে বরিশাল মহাশ্মশানে দিপালী উৎসব আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপন হয়ে আসছে। ভারত, নেপাল, শ্রীলংকাসহ উপমহাদেশ এবং বাইরের অনেক দেশ থেকেও বহু লোকের সমাগম ঘটে এখানে। ইতিমধ্যে এসব দেশ থেকে অনেকেই এসেছেন। তাঁরা হোটেল ও আত্মীয়-স্বজনদের বাসায় অবস্থান করছেন। উৎসব শেষে আবার নিজ নিজ দেশে ফিরে যাবেন।

    প্রসঙ্গত, ৫ একর ৯৬ শতাংশের এ বরিশাল মহাশ্মশানে প্রতিবছর শ্মশান দিপালী উৎসব দেখতে আসেন মানুষ। কেউ দিপালীর আয়োজন দেখতে আসেন, আবার কেউ স্বজনদের সমাধিতে মোমবাতি, প্রদীপ প্রজ্বলন করেন। আবার কেউ মৃত স্বজনদের প্রিয় খাদ্য দিয়ে স্মরণ এবং আত্মার শান্তি কামনা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ