বাবুগঞ্জে বিনামূল্যে 'মুজিব একটি জাতির রূপকার' প্রদর্শন

বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপনের উদ্যোগে 'মুজিব একটি জাতির রুপকার' সিনেমাটি বড় পর্দায় দেখতে পেয়েছে উপজেলার ৭ শতাধীক নেতাকর্মী মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বরিশাল সদরে অবস্থিত অভিরুচি সিনেমা হলে সিনেমাটি উপভোগ করে তারা। এসময় সিনেমা হলে একটি আবেগঘণ পরিবেশ সৃষ্টি হয়। সিনেমা দেখে অনেকই চোখের পানি ধরে রাখতে পারেনি।
চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী সিনেমা দেখে তার অনুভ‚তি প্রকাশ করতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পরে।
আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তি যোদ্ধা রাজা সিকদার মুজিব সিনেমাটি দেখার সুযোগ করে দেওয়ায় কর্মী বান্ধব নেতা খালেদ হোসেন স্বপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য বরিশাল-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশা করেন।
কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারি বলেন, তৃনমুলের নেতা কর্মীরা সিনেমাটি দেখে ইতিহাসের সঠিক তথ্য জানতে পেরেছে। এটার কৃতিত্ব আমাদের স্বপন ভাই।
এর আগে সকাল নয়টা ঢাকা বরিশাল মহাসড়কে খালেদ হোসেন স্বপনের নেতৃত্বে হরতাল-অবরোধের বিরুদ্ধে মহড়া ও মিছিল করেন তারা।
সকাল ১০ সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ'র বিদায়ী সংবর্ধনায় বিসাল মটর সাইকেল বহর নিয়ে অংশ গ্রহন করেন তারা।
এইচকেআর