নগরবাসীর ভালোবাসায় বিদায় নিলেন বিসিসি মেয়র

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করে আজ আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।মেয়র আজ শেষ কর্ম দিবসে দায়িত্ব হস্তান্তর করেন প্যানেল মেয়র গাজি নাইমুল ইসলাম লিটুর কাছে
মেয়রের শেষ কর্ম দিবসে তাকে বিদায় জানাতে বৃহস্পতিবার সকাল থেকেই নানা শ্রেণি- পেশার শতশত মানুষের ভিড় ছিল বরিশাল সদর রোডে নগর ভবনের সামনে।
সবার হৃদয়ে ছিল বেদনার সুর। হাজারো মানুষের ভালোবাসার মধ্য দিয়ে বিদায় নিলেন বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ৫ বছর মেয়াদ শেষ হওয়ায় ৯ নভেম্বর বৃহস্পতিবার তিনি নগর ভবন থেকে বিদায় নেন তিনি। আর এই অনুষ্ঠান ঘিরে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। এসময় নগরবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন মেয়র। বলেন- সব মানুষের ভালোবাসায় মুগ্ধ তিনি। এছাড়াও তাঁর বক্তব্যে উঠে আসে আবেগঘন আরো নানা কথা।
সকাল ১০ টায় নগরভবন স্বাক্ষর গ্রহনের মাধ্যমে প্যানেল মেয়রের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এরপর সেখান থেকে নিজ বাসভনের উদ্দ্যেশ্যে রওনা হন তিনি। এসময় সাংবাদিকদের বলেন, ৫ বছর নানা প্রতিকুলতার ও মহামারি পাড় করেও সিটি কর্পোরেশন তার দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন তিনি। একই সঙ্গে নতুন মেয়রের পাশে থেকে সবাইকে বরিশাল শহরকে এগিয়ে নেয়ার আহবান জানান সাদিক। ভবিষ্যতেও বরিশালের উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মেয়রের বিদায় উপলক্ষে কয়েক দিন আগেই শুরু হয় নগরীর বিভিন্ন স্থানে সাজসজ্জা। সেই ধারাবাহিকতায় মেয়রকে সংবর্ধনা জানেতে নগরভন ভবন থেকে কালীবাড়ি রোডে শত শত মানুষের ঢল নামে। সিটি কর্পরেশন এর ইতিহাসে এটিই প্রথম কোন মেয়রের বিদায়ী সংবর্ধনা । পথে পথে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান তারা।
বরিশালের সিটি কর্পোরেশনের চতুর্থ পরিষদে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। শুরু থেকে কোন মেয়রেরই বিদায়ে ছিল না এমন জাকজমক আয়োজন। এবারই যেন একটু ভিন্নভাবে বিদায় হলো মেয়রের।
আনুষ্ঠানিক ভাবে তার কার্যদিবস ৯ নভেম্বর বৃহস্পতিবার শেষ হলেও, আগামী ১৪ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। তাকে স্বাগত জানাতেও চলছে নানা প্রস্তুতি। এভাবে সবার আন্তরিকতায় বরিশাল শহর ভবিষ্যতে আরো আধুনিক ও নান্দনিক হয়ে হয়ে উঠবে বলে সবার প্রত্যাশা।
এমএন