ববি সাংবাদিকদের উদ্যোগে বরিশাল প্রেসক্লাব সম্পাদকের মায়ের জন্য দোয়া

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
একই সাথে প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। বুধবার বাদ আসর বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ও মরহুমার ছেলে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মাসুদ, প্রক্টর ড. খোরশেদ আলম, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. আবদুল কাইয়ুম, বর্তমান সভাপতি আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ড. আবদুল বাতেন চৌধুরী, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, রেজিস্ট্রার মনিরুল ইসলাম, কর্মকর্তা পরিষদের সভাপতি বাহাউদ্দীন গোলাপ, সাবেক সভাপতি মিজানুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা শফিক মুন্সিসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ।
এইচকেআর