ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ১১ দিন ধরে তালা ঝুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে

     ১১ দিন ধরে তালা ঝুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে এখনো তালা ঝুলছে। এখনো দলীয় কার্যলয়ের সামনে অবস্থান করছেন পুলিশ সদস্যরা।

    বুধবার (৮ নভেম্বর) বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথমদিন সকালে এমন চিত্র দেখা গেছে।

    গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। ওই দিন থেকেই তালা ঝুলছে বিএনপি কার্যালয়ে।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থানের পাশাপাশি গত শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লোহার তৈরি ১০টি ব্যারিকেড (রোড ব্লক) আনা হয়। সেগুলো এখনো কার্যালয়ের সামনে রয়েছে।

    এদিন দেখা যায়, বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বাস ছাড়া অন্যান্য যানবাহন চলাচল করছে। সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের কেউ দাঁড়িয়ে রয়েছেন, আবার কেউ বসে আছেন। উৎসুক লোকজন কার্যালয়ের আশপাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে যাচ্ছেন। তবে বিএনপির নেতাকর্মীদের কার্যালয়ের সামনে বা আশপাশে কোথাও দেখা যায়নি।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ