ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপির সংলাপ, সমঝোতা দরকার: হাফিজ

    একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপির সংলাপ, সমঝোতা দরকার: হাফিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপির সংলাপ, সমঝোতা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ।  তিনি বলেন,জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহের মধ্যস্থতায় দেশের আগামী নির্বাচন হলে সেটা ভালো হবে ।

    বুধবার (৮ নভেম্বর) সকালে তার বনানীর বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    খুব শিগগির রাজনীতি থেকে বিদায় নেবেন জানিয়ে হাফিজ বলেন, আমার শারীরিক অবস্থা ভালো না, বিদেশে চিকিৎসা নিয়েছি, আবারো যাবো। খুব শিগগির আমি আমার এলাকার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে বিদায় নেবো। তবে শেষ পর্যন্ত বিএনপির কর্মী, সমর্থক হিসেবে থাকবো। গত ৩১ বছর এই দলে আছি। খন্দকার মোশাররফ ও রফিকুল ইসলাম মিয়া ছাড়া স্থায়ী কমিটিতে যারা আছে সবাই আমার জুনিয়র। রাজনীতিতে আমার খুব একটা এখন গুরুত্ব নেই বিএনপিতেও গুরুত্ব নেই। তিন বছর আগে দল শোকজ করেছিল তার ব্যাখ্যার জবাব আজও পায়নি।

    গত ২০১৪ সালের নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত ছিল জানিয়ে তিনি বলেন, ওই সময় সরকারের টালমাটাল অবস্থা ছিল। বুঝতে হবে কোন সময় সরকার এমন ধরনের অফার করে, এখন তো করছে না।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ