ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • বাবুগঞ্জে বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন ৪ হাজার কৃষক 

    বাবুগঞ্জে বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন ৪ হাজার কৃষক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রবি মৌসুমে  গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর ডাল, খেঁসারি জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে বাবুগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । 

    মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।  

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার শাহ আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। 

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফ হোসেন।  

    এসময় উপস্থিত ছিলেন, উপ সহকারি কৃষি কর্মকর্তা সুরুজ সিকদার, তারিকুল ইসলাম, রাইসুল ওমর, খোরশেদ আলম প্রমুখ।

    রবি ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৩ হাজার ৯ শত ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার- বীজ বিতরণ করা হচ্ছে ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ