ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • বরিশালে সপ্তাহব্যাপী বই মেলা শুরু বুধবার 

    বরিশালে সপ্তাহব্যাপী বই মেলা শুরু বুধবার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে সাতদিনব্যাপী বিভাগীয় বই মেলা।  বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত মেলা উদ্বোধন করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। মেলায় অন্তত ৭০টি স্টল অংশগ্রহণ করবে বলে আশাবাদী আয়োজকরা।

    যার মধ্যে ঢাকা থেকে ৩৮টি প্রকাশনি তাদের প্রকাশিত বই প্রদর্শন করবেন বিভাগীয় বই মেলায়। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের ১৯টি স্টল, সাহিত্য কর্নার, যেখানে ‘সাহিত্য আড্ডা’ হবে। 

    এছাড়া সাংবাদিকদের জন্য স্টল বরাদ্দ রয়েছে। মঙ্গলবার  বিকেল ৪টায় বিভাগীয় বই মেলার আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার মো. শওকত আলী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, ‘আজকাল ডিজিটাল প্রযুক্তির কারণে মানুষ বইয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। তারা এখন আর বই পড়তে চায় না, পত্রিকা পড়তে চায় না। তারা সব কিছুই ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাচ্ছে। তাই বই পরার প্রতি মানুষের আগ্রহ বাড়াতেই বিভাগীয় বই মেলার আয়োজন।

    সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার জানান, ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রষ্ঠপোষকতা ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় বিভাগীয় বই মেলা বাস্তবায়ন করছে বরিশাল বিভাগীয় প্রশাসন।

    মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলাকালে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু একাডেমির শিক্ষার্থীদের নিয়ে ‘কচিকাঁচা উৎসব, চিত্রাংকন, বিতর্ক ও কুইজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

    এর পাশাপাশি চলচ্চিত্র ও কথা সাহিত্য; সমসাময়িক সাহিত্য, সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও প্রাসঙ্গিকতা; বরিশালের সাহিত্য অথবা সাহিত্য বরিশাল: অতীত, বর্তমান ও ভবিষ্যত’ মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তাছাড়া প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মেলা প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

    এছাড়া বুধবার বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাফরিজা শ্যামা, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দিন আয়ুব।

    এছাড়া ১৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বিভাগীয় বই মেলার সমাপনী অনুষ্ঠান হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান। সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার শওকত আলী।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, ‘বিরোধী দলের অবরোধ কর্মসূচি বই মেলায় প্রভাব ফেলবে না। কেননা মেলাকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তাছাড়া পরীক্ষার মধ্যে শিশু-কিশোররা তাদের সুযোগ মতো মেলায় অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ