ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ছয় আবাসিক হোটেল মালিককে অর্থদণ্ড

    কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ছয় আবাসিক হোটেল মালিককে অর্থদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটায় বেড়িবাঁধের বাইরের ৩৬ টি ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কলাপাড়া উপজেলা ভূমি প্রশাসন বৃহস্পতিবার দুপুরে এ উচ্ছেদ অভিযান চালিয়েছে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন।

    মহিপুর ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল আজিজ জানান, এ পর্যায়ে ৩৬ টি ছোট-বড় স্থাপনা অপসারণ করা হয়েছে।

    সরকারি খাস জমিতে এসব স্থাপনা তোলা হয়েছিল। এ ছাড়া করোনা বিধি-নিষেধ উপেক্ষা করে পর্যটকদের রুম ভাড়া দেয়ায় ১৭ পর্যটক ও সাত আবাসিক হোটেল মালিককে ৪৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

    ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল এ অর্থদণ্ড দিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ