ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • এবার সংসদে দাঁড়িয়ে নাসিরের মুক্তি চাইলেন এমপি টিপু

    এবার সংসদে দাঁড়িয়ে নাসিরের মুক্তি চাইলেন এমপি টিপু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ের আলোচিত ঘটনা ব্যবসায়ীর বিরুদ্ধে চিত্রনায়িকা ‘পরীমণিকে’ ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলার ঘটনা। এরি মধ্যে ওই মামলায় গ্রেফতার হয়েছেন অভিযুক্ত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। প্রথম দিকে ঘটনাটি এক রকম হলেও বর্তমানে তা ভিন্ন দিকে মোড় নিতে শুরু করেছে।

    তাই ঘটনার নায়িকা পরীমণি’র দিকেও এখন আগুল তুলছেন অনেকে। সেই রাতে আসলে কি হয়েছিল ঢাকা বোর্ট ক্লাবে সেটাই এখন প্রশ্নের বিষয়। এরি মধ্যে রাতে হোটেল গুলোতে পরীমণির চলাফেরা এবং বোর্ট ক্লাবে তার উপস্থিতির ভিডিও প্রকাশ পেয়েছে। যা নিয়ে আলোচনা আরও তুঙ্গে উঠেছে। ফলে থলের বেড়াল বেড়িয়ে আসার শঙ্কা করছেন অনেকে।

    অপরদিকে বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন মাহমুদকে মুক্তির দাবি আরও জোড়ালো হচ্ছে জাতীয় সংসদে। বৃহস্পতিবারও সংসদে দাঁড়িয়ে তার মুক্তির জোড় দাবি জানিয়েছেন জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। এসময় তিনি ধর্ষণ এবং হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হওয়া নাসির উদ্দীন মাহমুদকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার দাবিও তোলেন তিনি।

    বৃহস্পতিবার সংসদে ২০২১-২৩২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি নাসির উদ্দিন মাহমুদের মুক্তির এ দাবি করেন।

    আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচিত বরিশালের সন্তান নাসির উদ্দিন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য। উত্তরা ক্লাবের সাবেক এই সভাপতি ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

    জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু সংসদে বলেন, “গত কয়েকদিন ধরে একজন চিত্রনায়িকা ও আমাদের প্রেসিডিয়াম সদস্যকে নিয়ে ঘটনা দেখছি। নাসির উদ্দিনকে আমি প্রায় ৩৫ বছর ধরে চিনি। সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সরকারকে খাজনা দেয়।”

    অভিযোগকারী পরীমণির দিকে পাল্টা আঙুল তুলে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সাংসদ টিপু বলেন, “ওই ক্লাবে যে নায়িকা গিয়েছিলেন, তারাতো অভিনয় করতে জানেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তাকে কোলে করে একটা গাড়িতে তোলা হচ্ছে।

    “তাদের এই সমস্ত দিকে লক্ষ্য রেখে আমি সরকারের কাছে আবেদন রাখব, আইন আইনের মত চলবে। অবিলম্বে নাসির মাহমুদকে যাতে এই ইসের থেকে অব্যাহতি দেওয়া হয়। আইন চলবে, তাকে যেন মুক্তি দেওয়া হয়।”

    তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, ওই নায়িকা গুলশানে একটি ক্লাবে কতগুলি চেয়ার ভাঙছে, প্লেট ভাঙছে, পেপার ওয়েট ভাঙছে। ছবিতে দেখলাম সে যত উপরে পা তুলে একজনকে আঘাত করল! বঙ্গ ললনা নারীরা শতকরা ৯৮ জনই এটা করতে পারবে না। এই ব্যাপারটা অত্যন্ত স্পর্শকাতর। সরকরের কাছে আশা করব যাতে ব্যাপারটা ঠিকমত দেখে।

    এর আগে মঙ্গলবার জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী চুন্নু দলের প্রেসিডিয়াম সদস্য নাসিরকে ‘ভালো লোক’ হিসেবে বর্ণনা করেন। সে সময় তিনি তার মুক্তিরও দাবি করেন।

    উল্লেখ্য, পরীমণি অভিযোগ করেছেন, গত ৮ জুন উত্তরার কাছের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে তাকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন নাসির। তখন তাকে মারধরও করা হয়।

    তবে অভিযোগ অস্বীকার করে নাসির উদ্দিন বলেন, ক্লাবে সেদিন পরীমণি ‘জোর করে দামি মদ নিতে গেলে’ বাধা দিয়েছিলেন তিনি, তাতেই এই অভিনেত্রী উত্তেজিত হয়ে তাকে ‘আক্রমণ’ করেন। পরে নিরাপত্তা রক্ষীরা এসে তাকে বের করে দেয়।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ