ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আটক

    বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আটক
    শাহজাহান ওমর। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমরকে (বীর উত্তম) আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

    বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, রাজধানীর একটি এলাকা শাহজাহান ওমরকে আটক করেছে ডিবি।
    ডিবির এক কর্মকর্তা বলেন, ২৮ অক্টোবর ঢাকায় প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলা, পুলিশ সদস্য হত্যা, অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেফতারে রাজধানীতে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা শাহজাহান ওমরকে আটক করা হয়েছে।

    পুলিশ জানায়, শাহজাহান ওমর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের বিভিন্ন মামলার আসামি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ