ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী গ্রেপ্তার

    বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার ভোরে র‍্যাবের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

    র‌্যাবের পক্ষ থেকে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাক্তন বিমান বাহিনী প্রধান এবং বর্তমানে বিএনপির ভাইস প্রেসিডেন্ট (ভাইস চেয়ারম্যান), এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক (গ্রেপ্তার) করেছে র‍্যাব।’

    গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মহাসমাবেশ এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশের দিন বেশ কয়েকটি এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। ওই দিন বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের মধ্যে ফকিরাপুল এলাকায় এক পুলিশ সদস্য নিহত হন।

    সমাবেশের দিনে ভাঙচুর ও সংঘর্ষে প্রাণহানির ঘটনায় এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ বেশ কয়েকজন নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ