ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ
  • পাকিস্তানে সশস্ত্রগোষ্ঠীর হামলায় নিহত ১৪ সেনা

    পাকিস্তানে সশস্ত্রগোষ্ঠীর হামলায় নিহত ১৪ সেনা
    ছবি: আল-জাজিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর বহরে সশস্ত্রগোষ্ঠীর হামলায় অন্তত ১৪ সেনা নিহত হয়েছেন। শনিকবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর ডয়েচে ভেলের।

    এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সশস্ত্রগোষ্ঠীর সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাত চলছে। রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেই দেশব্যাপী এই সংঘাতেই শুরু বলে ধারণা করা হয়।


    সেনা বাহিনীর দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তারক্ষীদের বহনকারী বেলুচিস্তানের গাদার জেলার পাসনি থেকে ওমারাগামী দুটি গাড়িতে হামলা চালায় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা।'

    হামলার সঙ্গে কোন গোষ্ঠীটি জড়িত বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।


    সেনাবাহিনী আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে এবং এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ