ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • একটি গ্রুপ আমাকে নিয়ে নোংরামি করছে: বুবলী

    একটি গ্রুপ আমাকে নিয়ে নোংরামি করছে: বুবলী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী আলোচনায় থাকেন সবসময়। এবার শোনা গেল নতুন প্রেমে জড়িয়েছেন তিনি। তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে মিডিয়াপাড়ায়। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে মুখ খুললেন বুবলি।

     

    সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় বুবলি বলেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নিবো জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম যা বলতেও রুচিতে বাঁধছে।’

    তিনি আরও বলেন, ‘শুনেছি হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল, হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে। একটি গ্রুপ ব্যক্তিগত ভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানান ভাবে নোংরামি শুরু করেছে গত বেশ কিছু দিন ধরে।’


    নতুন সিনেমা নিয়ে বুবলি জানান, ‘এখন আবার আমি যেই টিএম ফিল্মস এর সাথে ‘খেলা হবে’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছি এখন কিভাবে পরিবেশ নোংরা করবে সেই পায়তারা চলছে। টিএম ফিল্মস এর কর্ণধার তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তারা দুজন বাংলাদেশের মোস্ট আইডল কাপল এবং অত্যন্ত শিল্পমনা।’


    নায়িকার ভাষ্য, ‘তাপস ভাইয়ার আগে মুন্নী আপুর সাথে আমার পরিচয় হয়েছে প্রয়াত সালমান শাহ এর একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু অনেক সুন্দর করে পরামর্শ দিয়ে থাকেন, অনেক স্নেহ করেন আমাকে ভাইয়া আর আপু দুজনেই। আমার পরিবারের মতো অনেক গুরত্বপূর্ণ অংশ তারা।’


    শেষে বলেন, আমাদের এতো সুন্দর একটি সম্পর্কে যারা এসব নোংরামি করে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে তাদেরকে আল্লাহ হেদায়েত দিক। কারণ আমরা শিল্পী মানুষ আমাদের কাজগুলো শৈল্পিক, তাই ক্রিয়েটিভিটি নিয়ে শুটিং এ সময় দেয়াটা আমার কাছে বেশি গুরত্বপূর্ণ এসব নোংরা গ্রুপ বা হ্যাকার বা ট্রলারদের নিয়ে ভেবে সময় নষ্ট করার থেকে।

    সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের স্বত্বাধিকারী কৌশিক হোসেন তাপসের সঙ্গে বুবলির প্রেমের সম্পর্ক নিয়ে আজ সকালে ফেসবুক স্ট্যাটাস দেন। তবে কিছুক্ষণের মধ্যেই পোস্ট ডিলেট করে দেন তিনি।
    শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে আরেক ফেসবুক পোস্টে তাপসের স্ত্রী ফারজানা মুন্নি জানান, তার আইডি হ্যাক করা হয়। 

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ