ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ
  • গাজায় অ্যাম্বুলেন্সে হামলা,‘স্তম্ভিত’ জাতিসংঘ মহাসচিব

    গাজায় অ্যাম্বুলেন্সে হামলা,‘স্তম্ভিত’ জাতিসংঘ মহাসচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের গাজায় অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেছেন, গতকাল শুক্রবারের এ হামলার ঘটনায় তিনি স্তম্ভিত। আবারও যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

    গতকাল গাজার আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় ১৫ জন নিহত হন।

    এ ঘটনায় উদ্বেগ জানিয়ে দেওয়া বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আল–শিফা হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সে হামলা হওয়ার যে খবর পেয়েছি, তাতে আমি স্তম্ভিত।

    হাসপাতালের বাইরের সড়কের ওপর পড়ে থাকা মরদেহের ছবিগুলো খুবই মর্মান্তিক।’
    জাতিসংঘের মহাসচিব আরও বলেন, অবশ্যই এর সমাপ্তি টানতে হবে।

    গাজায় মানবিক পরিস্থিতিও খুব ভয়াবহ বলে উল্লেখ করেন গুতেরেস। বিবৃতিতে তিনি বলেন, ‘মর্গগুলো লাশে ভরে গেছে। দোকানগুলো খালি হয়ে আছে। স্যানিটেশনের অবস্থা ভয়াবহ। আমরা দেখছি রোগ ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেড়ে গেছে। বিশেষ করে শিশুদের মধ্যে তা বেড়েছে। পুরো জনগোষ্ঠী আতঙ্কিত। কোনো জায়গা নিরাপদ নেই।’ঘটনাস্থলে উপস্থিত থাকা এক এএফপি প্রতিনিধি বলেন, হাসপাতালের বাইরে থাকা অ্যাম্বুলেন্সটিতে হামলার পর এর ভেতর কয়েকজনের মরদেহ দেখা গেছে।


    ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৯ হাজার ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ